ব্রেকিং নিউজঃ

বাবার মৃত্যুর খবর শুনে, ছেলের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে বাবার মৃত্যুর খবর শুনে ছেলে ইব্রাহীম খলিল দিদার (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

সোমবার (১৫ জুন) বাবার মৃত্যুর ৫ ঘন্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর জুবিলি ইউয়িনের ৩নং ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

এর আগে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর জুবিলি ইউনিয়নের ৩ ওয়ার্ডের কাজী বাড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বিডিআরের (বর্তমানে বিজিবি) অবসরপ্রাপ্ত সুবেদার আবুল হোসেন (৭০) মারা যায়। নিহত সুবেদার চর জুবিলী এলাকার মৃত তোফায়েল আহমেদ’র ছেলে।

পরে পিতার এ মৃত্যুর খবর শুনে বাড়িতে এসে বাবার মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়ে নিহতের ছেলে দিদার। পরে তার স্বজনেরা তাকে অসুস্থ অবস্থায় চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি মৃত্যুকালে ৩ ছেলে সন্তানের জনক ছিলেন। চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930