ব্রেকিং নিউজঃ

বাতিল হতে পারে এবারের হজ!

আর মাত্র এক মাসের কিছু বেশি সময় পর মুসলমানদের পবিত্র হজ। তবে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছরের হজ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। আজ শুক্রবার সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বেশ কিছু দিক বিবেচনায় নিয়ে খুব সতর্কতার সঙ্গে বিষয়টি ভাবা হচ্ছে। হজের ব্যাপারে এখন পর্যন্ত দুটি প্রস্তাব বিবেচনায় রাখা হয়েছে। একটি হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে হজ আয়োজন করা। অন্যটি হচ্ছে, হজ বাতিল করা হতে পারে।

দুটি প্রস্তাব নিয়েই বর্তমানে আলোচনা চলছে। তবে মুসল্লিদের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নেয়া হবে। চলতি সপ্তাহেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে এবারের হজ পালনে নিজেদের দেশের নাগরিকদের অনুমতি দেবে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। একই কথা জানিয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়াও। হজ পালনে নাগরিকদের অনুমতি দেবে না বলে এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে দেশ দুটির সরকার।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হজ নিয়ে সিদ্ধান্ত দিতে সারা পৃথিবীর মুসলমানদের যেমন একটা চাপ আছে, তেমনি সৌদি আরব নিজেও প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে একটা পরিষ্কার সিদ্ধান্তে পৌঁছাতে। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই এ বছর হজ বাতিল করার পক্ষে।

তবে সবদিক বিবেচনায় করোনাভাইরাসের টালমাটাল অবস্থার মধ্যেও সীমিত আকারে হজ আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করছে সৌদি সরকার। প্রতিটি দেশ থেকে নির্দিষ্ট কোটার ২০ শতাংশ মুসল্লিকে বিশেষ ব্যবস্থায় উড়িয়ে নেয়া হবে।

সেজন্য চলতি বছরের হজ নিয়ে সিদ্ধান্ত নিতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে সৌদি সরকার। দফায় দফায় বৈঠক করেও তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলেন না। বিশেষজ্ঞরাও দুই ভাগে ভাগ হয়ে যান, এক দল হজ অনুষ্ঠানের পক্ষে এবং আরেক দল বিপক্ষে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031