ব্রেকিং নিউজঃ

শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক আটক

কিশোরগঞ্জের ভৈরবে দুই বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক আকরাম হোসেনকে আটক করেছে র‌্যাব। জেলার কটিয়াদী থেকে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

জানা গেছে, উপজেলার মানিকদী গ্রামে গত শনিবার সন্ধ্যায় দুই বছর বয়সী এক শিশুকে প্রতিবেশী যুবক আকরাম হোসেন তার নিজ বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতেই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ সুযোগে লম্পট আক্রাম হোসেন পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযুক্ত আকরাম হোসেনকে আসামি করে পরদিন সকালে থানা মামলা করে শিশুটির বাবা রুহুল আমীন।

এদিকে র‌্যাবের হেফাজতে থাকা আকরাম হোসেন সাংবাদিকদের দেখে কান্নায় ভেঙে পড়েন। এ সময় সে ধর্ষণের ঘটনাটি মিথ্যা বা সাজানো বুঝাতে চেষ্টা করেন। যদিও র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে সংবাদ সম্মেলনে জানায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930