ব্রেকিং নিউজঃ

১০ বছরের শিশু ‘ধর্ষণ’, ৫০ বছরের বৃদ্ধ গ্রেফতার

রাজধানীর মিরপুরের কাফরুল থানা এলাকায় ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটি কাফরুলের একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।  এ ঘটনায় অভিযুক্ত তৈয়ব আলী মোল্লাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার ওই শিশুটির মা বাদী হয়ে কাফরুল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।  সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির পরিবার কাফরুল থানা এলাকার একটি বাসায় ভাড়া থাকে। গত ৮ জুন সকালে শিশুটির বাবা রাজমিস্ত্রীর কাজে ও শিশুটির মা গার্মেন্টসে কাজে গেলে ওই বাড়ির ম্যানেজার তৈয়ব শিশুটিকে কৌশলে পাশের একটি ফাঁকা কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এতে শিশুটি় অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। এরপরই থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুটির পরিবার।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পরে সেই মামলাতেই গতকাল অভিযুক্ত তৈয়ব আলী মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930