ব্রেকিং নিউজঃ

ফেনী শহরসহ ৭ এলাকা লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে ফেনী শহর, দাগনভূঞা ও ছাগলনাইয়া উপজেলার সাত এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। পৃথক অফিস আদেশে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এ সংক্রান্ত নির্দেশ জারি করে।

ফেনী পৌরসভার দুটি এলাকা ও দাগনভূঞার চারটি এলাকা গতকাল বৃহস্পতিবার থেকে লকডাউন চলছে। এ ছাড়া ছাগলনাইয়া পৌরসভার সবকয়টি ওয়ার্ড শুক্রবার ভোর ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। চলবে ২৫ জুন রাত ১২টা পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসন মাঠে কাজ করবে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও কৃষিপণ্যের দোকান ব্যতীত সব দোকান বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান সবসময় খোলা রাখা যাবে।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় শহরের ১০ নম্বর ওয়ার্ড ও রামপুর এলাকা লকডাউন ঘোষণা করা হয়। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন চলবে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, দাগনভূঞা পৌরসভা, রাজাপুর, পূর্বচন্দ্রপুর ও ইয়াকুবপুর ইউনিয়নে বহিরাগত কোনো লোকজন প্রবেশ করতে বা লকডাউন ঘোষিত এলাকার লোকজন অন্য কোনো এলাকায় যেতে পারবে না।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের স্বাক্ষরিত আদেশে বলা হয়, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় ছাগলনাইয়া পৌরসভার ৯টি ওয়ার্ড শুক্রবার ভোর থেকে ২৫ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলো।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930