ব্রেকিং নিউজঃ

শিক্ষা খাতে বরাদ্দ ৬৬ হাজার ৪০১ কোটি টাকা

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৬ হাজার ৪০১ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দের পরিমাণ ৫৯ হাজার ৪০৮ কোটি টাকা।

এ হিসাবে আকারের দিক থেকে শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৬ হাজার ৯৯৩ কোটি টাকা। আর শতাংশের হিসাবে শিক্ষায় বরাদ্দ বেড়েছে ১১ দশমিক ৭৭ শতাংশ।

আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪১ হাজার ৪৬১ কোটি টাকা। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ ৩৩ হাজার ১১৭ কোটি টাকা।

৮ হাজার ৩৪৪ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৪ হাজার ৯৪০ কোটি টাকা।

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে ২৩ হাজার ২৪৫ কোটি টাকা। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য উন্নয়ন বরাদ্দ ১১ হাজার ৮৬৫ কোটি টাকা।

১ হাজার ৯৭৬ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ প্রস্তাব করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৪০৪ কোটি টাকা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031