ব্রেকিং নিউজঃ

শিক্ষক নেতা অধ্যক্ষ রফিকুল ইসলামের মৃত্যু

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. রফিকুল ইসলাম ১০ জুন (মঙ্গলবার) রাতে ভোলা সদরের আলিয়া মাদ্রাসা সড়কে নিজ বাসভবনে শ্বাসকষ্ট জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সকাল ১০টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রফিকুল ইসলাম ভোলা সদর উপজেলার পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং ভোলা মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজির পরিচালক ছিলেন। তিনি ভোলা জেলার স্কাউট লিডার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে এবং ২ কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্যক্তি জীবনে একজন পরোপকারী ও সদালাপী ব্যক্তি রফিকুল ইসলাম বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং প্রতিটি শিক্ষক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

মো. রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি সাইদুল হাসান সেলিম এবং মহাসচিব আব্দুল খালেক এক শোকবার্তায় মো. রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেছেন। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাসার হাওলাদার, শিক্ষক সমিতির মহাসচিব মো. জসিম উদ্দিন, বাশিস সভাপতি নজরুল ইসলাম রনি, শিক্ষা জাতীয়করণ আন্দোলন পরিষদের সভাপতি ওয়ালি আযাদ, জাতীয়করণ মঞ্চের সভাপতি আফজালুর রশিদ, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি এম আরজু , শিক্ষক নেতা মমিনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষকরা শোক প্রকাশ করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930