ব্রেকিং নিউজঃ

করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান নিশ্চিত করা

নরসিংদীতে তারিখ মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, নরসিংদী এর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, কাঁচা বাজার, রাস্তা ঘাট ও গণপরিবহনে চলাচলের সময় যাতে জনসাধারণ আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়ে  সদরের ভেলানগর বাজার ও জেলখানার মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণ যাতে সরকারি নির্দেশনা অনুযায়ী আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য মাইকিং করে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়।

এছাড়া, যথাযথভাবে সরকারি নির্দেশনার আলোকে গণপরিবহন পরিচালিত হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এসময় একাধিক মামলায় অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরখ খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম. সারোয়ার রাব্বী। মোবাইল কোর্ট পরিচালনাকালে জেলা পুলিশ ও জেলা আনসার সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট  পরিচালনা অব্যাহত আছে ও থাকবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930