ব্রেকিং নিউজঃ

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

সোমবার (৯জুন) দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাঁদপুর গ্রামে ১০০ পিচ ইয়াবাসহ মো. আনছারুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আটক মাদক ব্যবসায়ী আনছারুল পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম।ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: রবিউল ইসলাম জানান, মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে চলেছে জেলা ডিবি পুলিশ।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার( জুন) দিবাগত রাতে ডিবি পুলিশের এসআই আবু ঈশা এএসআই হেলাল উদ্দিনের গঠিত একটি টিম পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১০০ পিচ ইয়াবাসহ আনছারুল নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে

পুলিশের কর্মকর্তাজানান, ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে পীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930