ব্রেকিং নিউজঃ

নওগাঁয় ছাত্রলীগ নেতার বাড়ি থেকে ১৮০ বস্তা গম উদ্ধার

নওগাঁয় পোরশায় ট্রলি ভর্তি সরকারি ১৮০ বস্তা গম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। রবিবার রাত ১০টায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিনের বাড়িতে থাকে পাচারকৃত সরকারি গম উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জানা গেছে, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা গোপন সূত্রে জানতে পারে পোরশার নিতপুর সরকারি গুদাম কর্মকর্তা আব্দুল মতিনের সহযোগিতায় গুদাম থেকে সরকারি গম এক ছাত্রলীগের নেতার বাড়িতে পাচার করা হয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১০টায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় নাছিরের বাড়ির সামনে মাপজোক অবস্থায় একটি ট্রলি বোঝায় ১৮০ বস্তা সরকারি গম উদ্ধার করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নাসির।

তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে এই ঘটনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা খাদ্য গুদাম অফিস পরিদর্শন করে ১৮০ বস্তা সরকারি গম পাচারের সত্যতা পান।

তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পোরশা উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জড়িতদের সবাইকে গ্রেফতার করা হবে। পোরশা থানার ওসি শাহিনুর রহমান জানান, মূল আসামি নাসির উদ্দিন পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। যে কেউ জড়িত থাকুক না কেন তাদের কেউ গ্রেফতার করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930