ব্রেকিং নিউজঃ

করোনায় মারা গেলেন শিল্পপতি আজমত মঈন

করোনা সংক্রমণে মারা গেছেন বিশিষ্ট শিল্পপতি আজমত মঈন। গত শনিবার দিবাগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। দেশের চা-শিল্পের খ্যাতিমান ব্যবসায়ী ছিলেন আজমত মঈন।

তিনি মৌলভী চা কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং সুরমা চা কোম্পানির পরিচালক ছিলেন। অভিবক্ত বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নবাব মোশারফ হোসেনের প্রপৌত্র তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

গতকাল দুপুরে নিহতের চাচাতো ভাই আবদুল হামিদ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার মধ্য রাতে স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি বলেন, মাত্র কয়েকদিন আগে আমার চাচা (আজমত মঈনের বাবা) গোলাম মঈন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। এখন ভাইকে হারালাম।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031