ব্রেকিং নিউজঃ

মৌলভীবাজারের বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে এক কৃষকসহ দুজন নিহত হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন- উপজেলার নিজবাহাদুরপুর ইউপির গল্লাসাঙ্গন গ্রামে ইসহাক আলীর ছেলে আব্দুল মতিন (৫৫) এবং একই উপজেলার বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের মৃত রমিজ আলীর ছেলে রুবেল আহমদ (২৫)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে আব্দুল মতিন বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করতে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন আব্দুল মতিনের লাশ জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

অন্যদিকে শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রুবেল আহমদ কাজিরবন্দ এলাকার একটি খালে ঠেলাজাল দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে আশপাশের লোকজন রুবেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে উভয়কে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বজ্রপাতে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031