ব্রেকিং নিউজঃ

আল্লাহ আমাদের আরও অসংখ্য বিজয় ও সফলতা দান করবেন: এরদোগান

প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান বলেছেন, আমার আশা মহান আল্লাহ তায়ালা তুরস্ক এবং তুর্কি জনগণকে আরও অসংখ্য সাহায্য, বিজয় ও সফলতা দান করবেন।

গত ৩০ মে এক বক্তৃতায় ২৯ মে ঐতিহাসিক ইস্তাম্বুল- বিজয়ের ৫৬৭ বছর পূর্তি উপলক্ষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

এরদোগান আরও বলেন, আমরা মানুষের মন জয় করতে মহাবীর মুহাম্মাদ আল ফাতিহ এবং আমাদের পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করছি।

২০৫৩ সালে ইস্তাম্বুল বিজয়ের ৬০০ বছর পূর্তিতে আমাদের যুবসম্প্রদায়কে এমন এক তুরস্ক উপহার দিব, ইনশাআল্লাহ! যার মর্যাদা তাদের পূর্বসূরীদের রেখে যাওয়া তুরস্কের অনুরূপ হবে।

মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় এই নেতা তার বক্তৃতায় ইস্তাম্বুল বিজয়ের সেনাপতি সুলতান মুহাম্মাদ আল ফাতিহ এবং সকল শহিদের রূহের মাগফিরাত কামনা করেন। সূত্র: তুর্কি প্রেস

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930