ব্রেকিং নিউজঃ

চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ চালক নিহত

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ সময় বাসের আরো অন্তত ১২ জন যাত্রী কমবেশি আহত হয়।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মইক্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত একজন চালকের নাম জানা গেলেও হতাহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত চালকের নাম মোহাম্মদ লিটন (২৫)। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মো. শাহজাহানের ছেলে ও যাত্রীবাহি হানিফ বাসের চালক। দুর্ঘটনার পরপরই মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ দুটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোরশেদুল আলম চৌধুরী বলেন, চকরিয়া থেকে কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মইক্যাঘোনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের দুই চালক নিহত হয়। দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করে।

তিনি আরও বলেন, এখনো নিহত ট্রাক চালকের নাম পরিচয় জানা যায়নি। গাড়ির মালিক আসলে লাশের পরিচয় শনাক্ত করা যাবে। নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ফাঁড়িতে রাখা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031