ব্রেকিং নিউজঃ

কলাপাড়ায় নুতন আরো ১জন করোনা পজেটিভ সনাক্ত

কলাপাড়ায় নতুন করে আবারও এক গৃহবধুর শরীরে করোনা সনাক্ত হয়েছে। বুধবার তার রিপোর্ট পজেটিভি আসে। তিনি সম্প্রতি ঢাকা থেকে এসেছেন। সে বর্তমানে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তার পরিবারের সকল সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার।

সূত্রমতে জানা গেছে, করোন সনাক্ত ওই গৃহবধুর বাড়ি টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে। তার বাড়ি লকডাউন করে দিয়েছে কলাপাড়া উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, কলাপড়ায় মোট আক্রান্তের সংখ্যা-৪জন। এর মধ্যে একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর তিনজন বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31