ব্রেকিং নিউজঃ

যশোরের অভয়নগরে পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

বুধবার দুপুরে যশোরের অভয়নগরে পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাই মারা গেছে। মৃতরা হলো অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের মাজেদ শেখের ছেলে হাসান (২) ও হোসাইন (২)।

স্বজনার জানিয়েছেন, দুপুর ২ টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে দুই ভাই হাসান হোসাইন বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় অসাবধানবশত পুকুরের পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

তাদের পিতা মাজেদ শেখ জানিয়েছেন, আমার জমজ দুই ছেলেকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে তাদের মা খু্ঁজতে থাকে। একপর্যায়ে দেখতে পান আদরের হাসান হোসাইন পানিতে ভাসছে। তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

মৃতদের চাচা ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান জানান, পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে তাদের ধারণ। পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম।

ওসি আরো জানান,তাদের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে,শিশু হাসান হোসাইনের মৃত্যুর ঘটনায় পরিবারসহ প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930