ব্রেকিং নিউজঃ

ঠাকুরগাঁওয়ে করোনায় এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মো. রওশন আলী (৬০) নামে একজন চাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তার  অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্থানান্তরের চেষ্টা হয়।

কিন্তু পথিমধ্যে ঠাকুরগাঁও খোচাবাড়ী নামক স্থানে পৌছে তিনি মৃত্যুবরণ করেন। তার পরিবারেরও চারজন করোনা আক্রান্ত বলে জানা গেছে।

গত ২৪ ঘন্টায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী প্রাণঘাতী করোনাভাইরাসে ঠাকুরগাঁওয়ের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ আসার ২৪ ঘন্টার পরে তিনি মারা যান। তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন করে করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়নি।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, রওশন আলী করোনাভাইরাস আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো। মঙ্গলবার  রাত আটটায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার। ৬০ বছর বয়সি এই ব্যাবসায়ি  ডায়াবেটিস, হৃদরোগ ও  ফুসফুসের নানা সমস্যায় ভুগছিলেন।

ব্যবসায়ী রওশন আলী ঠাকুরগাঁও পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের মুসলিমনগর এলাকার মৃত-হবিবর রহমানের ছেলে। তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও একতা রাইস মিলের স্বত্বাধিকারী। রওশন আলীর পরিবারে স্ত্রী, ছেলে ও ছেলের বৌসহ চারজনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় তাদের করোনা শনাক্তের একদিন পার হওয়ার আগেই রওশন আলীর মৃত্যু ঘটে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, মঙ্গলবার রাতেই সতর্কতা ও স্বাস্থ্য বিধি মেনে রওশন আলীর দাফন সম্পন্ন করা হবে।

 

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31