ব্রেকিং নিউজঃ

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জ্যোতি খাতুন (১৩) নামের ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। জ্যোতি ওই গ্রামের জাহাঙ্গীর হাসানের মেয়ে ও শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, জ্যোতি সঙ্গলবার দুপুরে বাড়ির পাশে বৈদ্যুতিক পানির পাম্পে গোসল করতে যায়। এসময় বিদ্যুতায়িত হয়ে সে গুরুতর আহত হয়।

স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31