ব্রেকিং নিউজঃ

ইন্দোনেশিয়া হঠাৎ হজ ভিসা স্থগিত করল

এ বছর হজ ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। মঙ্গলবার (২ জুন) এক ঘোষণায় জানায়, করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে হজ প্রস্তুতি সম্পর্কে সৌদি আরব এখনও কোন সিদ্ধান্ত জানায়নি। ফলে ইন্দোনেশিয়া এ বছর হজ ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ফাচরুল রাজি রাষ্ট্রীয় টেলিভিশনে বার্তায় বলেন, মে মাসে আমরা দুই বিকল্প সামনে রেখে প্রস্তুতি নিয়েছিলাম: এরমধ্যে একটি হলো ৫০ শতাংশ হজযাত্রী কমানো।

তবে এখন পর্যন্ত সৌদি আরব হজ বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি। এদিকে হজে পাঠানোর প্রাথমিক প্রস্তুতি নেওয়ারও সময় ফুরিয়ে গেছে। এই বাস্তবতার উপর ভিত্তি করে এ বছর কোনো নাগরিককে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের অন্য কিছু করার নেই।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। প্রতিবছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি হজযাত্রী সৌদি আরব যান। ইন্দোনেশিয়া থেকে এ বছর ২ লাখ ২১ হাজার জন সৌদি আরবে হজে যাওয়ার কথা ছিলো। সৌদি আরব করোনাভাইরাসে অন্যতম শীর্ষ আক্রান্ত একটি দেশ। গত ফেব্রুয়ারিতে উমরাহ পালন স্থগিত করেছে সৌদি কর্তৃপক্ষ। এ বছরের হজ শুরু হবে ২২ জুলাই।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930