ব্রেকিং নিউজঃ

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ৯৬২ জন

রাজশাহী বিভাগের আট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৬২ জনে দাঁড়িয়েছে। গত সোমবার নতুন শনাক্তের সংখ্যা ৪৫ জন। আর এ দিন দুই জেলায় মারা গেছেন আরও দুইজন। মঙ্গলবারও একজন মারা গেছেন রাজশাহীতে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ২৫১ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে আছেন ২৭৩ জন। আর পাঁচ জেলায় মোট মারা গেছেন আটজন। সোমবার বিভাগের নওগাঁ ও সিরাজগঞ্জে আরও একজন করে মারা গেছেন। এছাড়া মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন। হাসপাতালে আছেন ২২ জন। মারা গেছেন তিনজন। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হয়েছেন ৫৪ জন। এ জেলায় আটজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন।

বিভাগে সর্বোচ্চ ৩৯২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন বগুড়া জেলায়। এখানে হাসপাতালে ভর্তি আছেন ৩৮ জন। আর সুস্থ হয়েছেন ৩৩ জন। এ জেলায় একজন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮৯ জন শনাক্ত হয়েছেন জয়পুরহাটে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৮ জন। এ পর্যন্ত এই জেলায় কারও মৃত্যু হয়নি।

নওগাঁয় শনাক্ত হয়েছেন ১৩২ জন। এদের মধ্যে ৮৮ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে আছেন ছয়জন। এ জেলায় দুইজনের মৃত্যু হয়েছে। নাটোরে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এ জেলায় একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১০ জন। এখানে কেউ হাসপাতালে ভর্তি নেই।

বিভাগের সিরাজগঞ্জে করোনায় প্রাণ গেছে দুইজনের। এ জেলায় মোট ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে আটজন সুস্থ হয়েছেন, একজন হাসপাতালে। পাবনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা ৩৬। এখানে কেউ মারা যাননি। তবে একজন হাসপাতালে রয়েছেন। আর সুস্থ হয়েছেন আটজন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিভাগে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৩৮ হাজার ৩১০ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৩৩ হাজার ৪৮২ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৫৬০ জনকে। এদের ৫০০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ করেছেন। চিকিৎসার জন্য ৪৯৯ জনকে আইসোলেশনে নেয়া হলেও ছাড়পত্র পেয়েছেন ৩৩০ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031