ব্রেকিং নিউজঃ

করোনায় উপসর্গ নিয়ে মসজিদের ইমামের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের (রেজু আমিন) প্রকাশ ভূঁইয়া বাড়িতে করোনায় আক্রান্ত মসজিদের ইমাম  মোজাম্মেল হোসেন (৪৪) সোমবার (১ জুন) সকাল সোয়া ৭টার সময় প্রচন্ড শ্বাসকষ্টে ওই গ্রামের খোকা মিয়ার ঘরে মারা গেছে।

তিনি গত ২৮ মে নমুনা পরীক্ষার পর করোনার সংক্রমিত রোগী হিসাবে শনাক্ত হন। এরপর উপজেলা স্বাস্থ্য বিভাগ তাকে নিজ ওই বাড়িতে হোম আইসুলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করে ও বাড়িটি লক-ডাউন ঘোষণা করে।

করোনায় আক্রান্ত মোয়াজ্জেল হোসেনের বাড়ি নোয়খালীর চরমটুয়া ইউনিয়নের খালিশা তোলা গ্রামে। তিনি ওই গ্রামের আনোয়ার মেম্বার বাড়ির আনোয়ারুল হকের ছেলে।

মোয়াম্মেল সেনবাগের উত্তর সাহাপুর গ্রামের রেজু আমিন প্রকাশ ভূঁইয়াবাড়ি জামে মসজিদে ইমাম এবং রমজানে তিনি অন্যান্য মুসুল্লির সাথে এতেহকাফে থাকা অবস্থায় করোনায় সংক্রমিত হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930