ব্রেকিং নিউজঃ

বজ্রপাতে প্রাণ হারালেন বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ও বোদা উপজেলায় পৃথক দুইটি বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের খুনিয়াগছ এলাকায় বজ্রপাতে বাবা ও ছেলে মৃত্যুবরণ করেন। এ সময় তারা ক্ষেতে বোরো ধান কাটতে গিয়েছিলেন।

মৃতরা হলেন, মো. মোহাম্মদ আলী (৫৫) ও তার ছেলে আনিসুর রহমান (৩৫)। তাদের বাড়ি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের খুনিয়াগছ গ্রামে।

ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকসেদ আলী বলেন, ‘বাবা-ছেলে মিলে বাড়ির পাশে বোরো ধান কাটছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আতাহার সিদ্দিকী জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে চিলাপাড়া গ্রামে বজ্রপাতে রিপন ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মনসুর আলমের ছেলে এবং ভাউলাগঞ্জ আলিম মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, হাঁস তাড়িয়ে বাড়ি আনতে গিয়েছিল রিপন। এ সময় আকষ্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বজ্রপাতে ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনুর রহমান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031