ব্রেকিং নিউজঃ

চট্টগ্রামে আরও ২৭৯ জনের করোনা

চট্টগ্রামে এক হাজার ২১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৭৯ জন। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের একজন কাউন্সিলর ও আট চিকিৎসকও রয়েছেন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরের ১৮০ ও উপজেলা পর্যায়ে ৯১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় প্রকাশিত ফলে এ তথ্য পাওয়া যায়। এই নিয়ে চট্টগ্রাম জেলায় দুই হাজার ৮৬৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলম রয়েছেন। এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত আট

চিকিৎসক হলেন আমিরবাগের বাসিন্দা ৪৬ বছর বয়সী এক নারী চিকিৎসক, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ৩১ বছর বয়সী এক নারী চিকিৎসক, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত ৩০ বছর বয়সী এক পুরুষ চিকিৎসক, কোতোয়ালির বাসিন্দা ৩৬ বছর বয়সী এক পুরুষ চিকিৎসক, চান্দগাঁওয়ের বাসিন্দা ৩৬ বছর বয়সী এক পুরুষ চিকিৎসক, জামালখানের বাসিন্দা ৩৫ বছর বয়সী এক পুরুষ চিকিৎসক, হিলভিউ আবাসিক এলাকার বাসিন্দা ৪৩ বছর বয়সী এক পুরুষ চিকিৎসক এবং আজাদখান বাইলেনের বাসিন্দা ৭৫ বছর বয়সী এক পুরুষ চিকিৎসক।

কাউন্সিলর শফিউল আলম বলেন, তিনি গত ২০ মে থেকে অসুস্থ। ঈদের পর করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হলে শনিবার সন্ধ্যায় রিপোর্ট পজিটিভ আসে। পুলিশ প্রশাসন তার বাড়ি লকডাউন করেছে। তিনি সুস্থ আছেন।

গত শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৬০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১২০ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ১১১ জন আছেন। বাকি ৯ জন বিভিন্ন উপজেলার। বিআইটিআইডিতে গত তিন দিনে ৮১৬টি পরীক্ষা করে ১১৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে নগরের ৬৭ এবং ৪৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সিভাসুতে ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা মিলেছে। এর মধ্যে দুজন নগরের ও ৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের পাঁচজনের পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় নতুন শনাক্ত ৯১ জনের মধ্যে লোহাগাড়ায় তিনজন, সাতকানিয়ায় ১, বাঁশখালীতে ৫, আনোয়ারায় ১, চন্দনাইশে ১৩, পটিয়ায় ৬, বোয়ালখালীতে ৫, রাঙ্গুনিয়ায় ১, রাউজানে ৫, ফটিকছড়িতে ২, হাটহাজারী ৩৪, সীতাকুণ্ডে ১৪ এবং মিরসরাইয়ে একজন আছেন। তিনি আরও বলেন, এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে হাটহাজারীতে। সেখানে ১২১ জন। আর সীতাকুণ্ডে ৯৫ জন, পটিয়ায় ৯২, লোহাগাড়ায় ৬০ জন আক্রান্ত। অন্যান্য এলাকায় ক্রমান্বয়ে কমছে আক্রান্তের সংখ্যা। প্রথম দিকে বেশি আক্রান্ত ছিল সাতকানিয়ায়। সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে না। এখন পর্যন্ত সাতকানিয়া ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930