ব্রেকিং নিউজঃ

চাল আত্মসাত চেষ্টার অভিযোগে

বগুড়ায় খাদ্য গুদাম কর্মকর্তা ও গার্ড বরখাস্ত, কারাগারে প্রেরণ

বগুড়ার গাবতলী উপজেলার সাবেক পাড়া খাদ্যগুদাম থেকে সরকারি চাল পাচারের সময় আটক গুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম ও নৈশ প্রহরী সাদেকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তাদের দুজনসহ চাল ব্যবসায়ী আমজাদ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তাদের দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হস্তান্তর করে গাবতলী থানা পুলিশ। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে গাবতলী উপজেলার সাবেক পাড়া খাদ্য গুদাম থেকে চাল ট্রাকে লোড করার সময় পুলিশ ট্রাকসহ ৩০০ বস্তা চাল ও গুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুল , গুদামের নৈশ প্রহরী সাদেকুল ইসলাম ও চাল ক্রয়কারী ব্যবসায়ী আমজাদ হোসেনকে পুলিশ আটক করে।

পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুনার রশিদ আটককৃতদের নামে গাবতলী মডেল থানায় এজাহার দাখিল করেন। কিন্তু সেই মামলা থানায় রেকর্ড না করে তাদেরকে দুদকের কাছে হস্তান্তর করা হয়। দুদক আইনে তাদেন বিরুদ্ধে মামলার পর আদালতে শনিবার হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে ১৫ মেট্রিক টন চাল সরকারি খাদ্য গুদাম থেকে বাইরে বিক্রি করে আত্মসাৎ করার চেষ্টা করা হয়েছিল বলে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন আইনে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম দ্জুনকে সাময়িক বরখাস্ত করার তথ্য নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব তদন্ত কমিটির রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930