ব্রেকিং নিউজঃ

বরিশালে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল ও মেহেন্দিগঞ্জে করোনা উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে শেবাচিম হাসপাতালে ভর্তির দুই ঘন্টা পর এক রোগীর মৃত্যু ঘটে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন বলেন, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত এক রোগী (৬০) শনিবার সকাল ১০টার দিকে হাসপাতালে এলে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়।

ভর্তির সময় তার শারিরীক অবস্থা খারাপ ছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের বাসিন্দা ছিলেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষর জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে তার ফেসবুকে তথ্য দিয়ে জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের চাচা মাদ্রাসা শিক্ষক মোঃ আকতার সিকদার বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন।

বাড়িতে বসেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পরার পর মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে তার লাশ দাফন করা হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930