ব্রেকিং নিউজঃ

ষড়যন্ত্রের মোকাবিলায় পশ্চিমাদের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে: এরদোগান

মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবিলায় পশ্চিমাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। সম্প্রতি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

এরদোগান তার বক্তৃতায় বলেন, ইসরায়েল এবং পশ্চিমারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। সবাই এক হয়ে এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। এজন্য মুসলিমদের মধ্যে ঐক্য জরুরি।

দ্য জেরুজালেম পোস্ট জানায়, ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। একই সঙ্গে ইসরায়েল এবং পশ্চিমাদের বিরুদ্ধে যেন মুসলিমরা এক হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি।

এরদোগান বলেন, জেরুজালেম এবং ফিলিস্তিন পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে ইসরায়েল। তারা কোনো আইন, বিচার এবং মানবাধিকার মানে না। এ কারণে ওই অঞ্চলে মুসলিমদের সংকট আরও গভীর হচ্ছে।

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় তুরস্কই সবচেয়ে বেশি সরব উল্লেখ করে এরদোগান বলেন, ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় আমরা কখনো পিছপা হব না। আমরা সবসময় নির্যাতিতদের পক্ষে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930