ব্রেকিং নিউজঃ

জনসাধারণের জন্য খুলছে মসজিদে নববি

দীর্ঘদিন বন্ধ থাকার পর জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে মদিনার পবিত্র মসজিদে নববি। সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রীর বরাত দিয়ে আরব নিউজ জানায়, ৩১ মে রবিবার থেকে মসজিদটি ধীরে ধীরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

এছাড়া পবিত্র মসজিদ আল-হারাম ছাড়া মক্কার অন্যান্য মসজিদও খুলে দেওয়া হবে। করোনা ভাইরাস রোধে দেওয়া কারফিউ শিথিলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সৌদির ধর্মমন্ত্রী আবদুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ বলেন, ‘আমাদের সকল মসজিদগুলোর প্রস্তুতি শেষ হয়েছে। এগুলো সবচেয়ে ভাল অবস্থায় আছে।’

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031