ব্রেকিং নিউজঃ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা আক্রান্ত ১৫২

নারায়ণগঞ্জে নতুন করে আরো ১৫২ জনের মধ্যে করোনা আক্রান্ত কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ আক্রান্ত। ২৪ ঘণ্টায় মৃত্যু নেই তবে ১২জন সুস্থ হয়েছে। জেলায় এখনও পর্যন্ত ৭৭ জন কোভিড-১৯ আক্রান্ত মারা গেছেন।

ফলে এ নিয়ে জেলায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৬৮৪ জন। শনিবার (30 মে) নারায়ণগঞ্জ সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত) ২০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৫২ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

এ ২৪ ঘণ্টায় মৃত্যু নেই তবে ১২জন সুস্থ হয়েছে। এছাড়াও শুরু থেকে এখনও পর্যন্ত ১১৩২৫ জনের নমুনা সংগ্রহ করে ২৬৮৪ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে ৭৭ জন মারা গেছে ও ৭৩৬ জন সুস্থ হয়েছে।

তিনি আরো জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সব থেকে বেশি আক্রান্ত হয়েছে। যেখানে ১১১১ জন আক্রান্তের মধ্যে ৫১ জন মারা গেছে ও সুস্থ হয়েছে ৪৩৯ জন। এরপরই সদর উপজেলায় আক্রান্ত ৮৩৫ জনের মধ্যে মারা গেছে ১৭ জন আর সুস্থ হয়েছেন ২২৬ জন।

রূপগঞ্জ উপজেলায় ৩০৭ জন আক্রান্তের মধ্যে ১জন মারা গেছে ও ৮ জন সুস্থ হয়েছে। সোনারগাঁও উপজেলায় ২১৫ জন আক্রান্তের মধ্যে ৬জন মারা গেছে ও ২০ জন সুস্থ হয়েছে। আড়াইহাজার উপজেলায় ১৪০ জন আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ৩০ জন। আর বন্দর উপজেলায় ৭৬ জন আক্রান্ত হয়ে ২জন মারা গেছে ও সুস্থ হয়েছে ১৩ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31