ব্রেকিং নিউজঃ

নাতিকে স্কুলে দিয়ে ট্রাকের ধাক্কায় না ফেরার দেশে নানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের কানসাট আব্বাস বাজারে সড়ক দুর্ঘটনায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। নিহত বৃদ্ধ শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. ওয়াসেন আলী (৬২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ওয়াসেন আলী তার নাতিকে নিয়ে আব্বাস বাজারের একটি কেজি স্কুলে রেখে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাইসাইকেল যোগে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় চৌডালাগামী একটি ট্রাক ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন।

এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান এবং নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। এর একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা শিবগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

এব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহজানান, সকালে আব্বাস বাজার এলাকায় একটি সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031