ব্রেকিং নিউজঃ

ঢাকামুখী মানুষের চাপ পাটুরিয়া ঘাটে

জীবন-জীবিকার তাগিদে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ঈদে ঘরমুখো মানুষ পুনরায় ফিরতে শুরু করেছে যান্ত্রিক শহরের দিকে।

বুধবার (২৭ মে) সকাল থেকে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীরা ফেরি যোগে আসছে এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান।

তিনি বলেন, সকাল থেকে দৌলতদিয়া পয়েন্ট থেকে ব্যক্তিগত ছোট গাড়ি ও যাত্রীরা নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে আসছে। এখন ১৫টি ফেরির মধ্যে ৯টি ফেরি দিয়ে নৌ-পথ পারের কাজে নিয়োজিত আছে।

যানবাহনের চাপ বাড়লে ফেরির সংখ্যা আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31