ব্রেকিং নিউজঃ

উদ্ধার কাজ অব্যাহত

ঝড়ের কবলে নৌকা ডুবি: দুই জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩০

সিরাজগঞ্জের যমুনা নদীতে ঝড়ো হাওয়ার কবলে ধান কাটার শ্রমিকসহ কমপক্ষে ৬৭ জন যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাঝিসহ কমপক্ষে ৩৫ সাঁতরিয়ে প্রাণে রক্ষা পেলেও আরো কমপক্ষে ৩০ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে অধিকাংশই ধান কাটার শ্রমিক।

এ মর্মান্তিক ঘটনায় যমুনা নদীর পাড়ে এখন শোকের মাতম। পুলিশ ও জনতার উদ্ধার অভিযানে এক শিশুসহ ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

তারা হলেন, বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের মৃত তহির ফকিরের ছেলে ধান কাটার শ্রমিক পাষাণ ফকির (৬০) ও একই এলাকার কলাগাছি গ্রামের শ্রমিক শামিম উদ্দিনের ছেলে নাইম (৬)। এনায়েতপুর থানার ওসি মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, এনায়েতপুর থানার নৌঘাট থেকে মঙ্গলবার সকাল পৌনে ১১ টার দিকে ধান কাটার অধিকাংশ শ্রমিকসহ কমপক্ষে ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত একটি নৌকা সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলে যাওয়ার পথে সাড়ে ১১ টার দিকে উল্লেখিত স্থানে নৌকাটি ঝড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এতে মাঝি ইব্রাহিমসহ (৩৭) কমপক্ষে ৩৫ জন যাত্রী সাঁতরিয়ে প্রাণে রক্ষা পেলেও কমপক্ষে ৩০ জন শ্রমিক ও যাত্রী নিখোঁজ রয়েছেন। তারা এনায়েতপুর, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার বিভিন্ন গ্রামের অধিকাংশই ধান কাটার শ্রমিক। পুলিশসহ স্থানীয় উদ্ধার অভিযানে ওই ২ জনের লাশ পাওয়া গেছে।

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছেন এবং উদ্ধার কাজ তদারকি করছেন। অ

তিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন, রাজশাহী ডুবুরী দল ইতিমধ্যেই রওনা দিয়েছেন। বিকেলেই তারা এই উদ্ধার কাজে যোগ দিবেন। পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) বলেন, ঘটনাস্থলে একাধিক পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে এবং নিজে উদ্ধার কাজের মনিটরিং করছেন বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930