ব্রেকিং নিউজঃ

রামগতিতে গণধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতিতে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নির্যাতনের শিকার ওই তরুণীর মা বাদী হয়ে রামগতি থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে উপজেলার চর আফজল এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো-ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মিরাজ হোসেন (২৩), মো. নুরনবীর ছেলে মো. ইউছুফ (২৭) ও আবদুল হালিমের ছেলে মো. ওছমান (২৫)।

পুলিশ ও তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চর আফজল এলাকার ওই তরুণী (১৭) প্রকৃতির ডাকে সাড়া দিতে গত ২৩ জানুয়ারি রাত ১০টার দিকে বসতঘর থেকে বের হন। এ সময় বাহিরে ওঁৎ পেতে থাকা একই এলাকার তিন যুবক মিরাজ, ওছমান ও ইউছুফ ওই তরুণীকে মুখ বেঁধে বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করেন।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্তরা বিষয়টি নিয়ে ‘বাড়াবাড়ি’ না করতে ওই তরুণীর পরিবারকে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার নামে অভিযুক্তদের পরিবার কালক্ষেপণ করতে থাকে। নিরুপায় হয়ে ওই তরুণীর মা বাদী হয়ে রবিবার রাতে রামগতি থানায় ওই তিন যুবককে আসামি করে মামলা দায়ের করেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ গণধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার হয়।

তিনি জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে সোমবার লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ এবং গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930