ব্রেকিং নিউজঃ

ঈদ বোনাস ও বকেয়াসহ মে মাসের অর্ধেক বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের মানববন্ধন

ঈদের পূর্বে গার্মেন্ট শ্রমিকদের সকল বকেয়া পাওনাসহ ঈদ বোনাস ও মে মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে শুক্রবার (১৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. মন্টু ঘোষ, কেন্দ্রীয় সদস্য দুলাল সাহা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কমিটির নেতা আবুল হাসেম, ছুলাইমান, মোস্তাকিম ও রওশন আরা বেগম প্রমুখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ২০ মে’র মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বেসিক বেতনের সমান ঈদ বোনাস, মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতনসহ মে মাসের অর্ধেক বেতন পরিশোধ করতে হবে। চলমান বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে শ্রমিকরা চরম সংকটে পড়েছে। সময় মতো তারা টাকা না পেলে বাড়ি ভাড়া ও মুদিদোকানির টাকা দিতে পাড়বে না।

করোনা দুর্যোগের মধ্যে পরিবার পরিজন নিয়ে তাদের না খেয়ে মরার উপক্রম হবে। কতিপয় গার্মেন্টস মালিক ঈদ মূহুর্তে গিয়ে শ্রমিকদের বেতন-বোনাস থেকে বঞ্চিত করে চরম দুর্ভোগে ফেলে দেয়।

অন্যদিকে শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। এবারও ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধ করা নিয়ে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। এই দুঃসময়ে বেতন বোনাস নিয়ে কোন প্রকার ছলচাতুরি করা হলে তা বরদাস্ত করা হবে না।

নেতৃবৃন্দ শ্রমিকদের সকল বকেয়া পাওনা ও ঈদ বোনাস প্রাপ্তি নিশ্চিত করতে সরকার ও গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ এবং বিজিএমইএ’কে আগেভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। তারা আরো বলেন চলমান মহামারী পরিস্থিতিতে শ্রমিক ছাঁটাই-বরখাস্ত করা যাবে না।

করোনা দুর্যোগের মধ্যে ছাঁটাইকৃত সকল শ্রমিকদের কাজে পূর্ণবহাল করতে হবে। শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মরত অবস্থায় কোন শ্রমিক করোনা সংক্রমিত হলে সুচিকিৎসা দেয়াসহ উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। নেতৃবৃন্দ গার্মেন্ট শ্রমিকসহ অপরাপর সকল শ্রমিকদের ২০ মে’র মধ্যে ঈদ বোনাস ও সকল বকেয়া পাওনা পরিশোধ সহ মে মাসের অর্ধেক বেতন প্রদানের দাবি জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930