ব্রেকিং নিউজঃ

লকডাউনের মধ্যেই পোশাক শ্রমিককে তুলে নিয়ে ধর্ষণ

করোনাভাইরাসের বিস্তার রোধে ঢাকার সাভারে চলছে প্রশাসন আরোপিত লকডাউন। এরই মধ্যে সাভারে এক নারী পোশাক শ্রমিককে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বুধবার সকালে ওই নারী নিজে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে পুলিশ ইব্রাহিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত আরেক যুবক বলিয়ারপুর এলাকার নাগরকোন্ডা গ্রামের খলিল উদ্দিনের ছেলে রাব্বি।

নারী পোশাক শ্রমিক ও পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বাসা পরিবর্তনের জন্য ওই নারী হেমায়েতপুরের চলন্তিকা হাউজিং এলাকা থেকে জিনিসপত্র নিয়ে জয়নাবাড়ীর দিকে রওনা দেয়। পরে তিনি পাশের ম্যাক্সকম বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে দুই যুবক তার গতিরোধ করে। পরে তারা একটি অটোরিকশায় করে নারী শ্রমিককে তুলে বলিয়ারপুর এলাকায় নিয়ে সেখানে।

এরপর ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর ব্রিজের নিচে নিয়ে ওই নারীর ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। পরে নারী শ্রমিককে ভয়ভীতি দেখিয়ে যুবকরা ঘটনাস্থল থেকে চলে যায়।

ধর্ষণ ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930