ব্রেকিং নিউজঃ

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ফুলছদ্দিন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ফুলছদ্দিন হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের শরাফত আলীর ছেলে। ভুক্তভোগী ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

স্কুল ছাত্রীর পিতা মঙ্গলবার (৫ মে) দুপুরে জানান, গত ২০ এপ্রিল দুপুরে তার মেয়ে পাড়ায় দুধ আনতে যাওয়ার পথে গ্রামের বুমারখালের ধারে পৌঁছলে আসামী তাকে খালের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি লোকলজ্জার ভয়ে তার মেয়ে পরিবারের কাউকে জানায়নি।

আমি এলাকার মানুষের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে ওই আসামীর সাথে কথা বললে সে কাউকে না বলার জন্য আমাকে হুমকি দেয়। আসামী এলাকার প্রভাবশালী হওয়ায় তারা বিষয়টি মিমাংশার জন্য আমাকে নানাভাবে চাপসৃষ্টি করছে বলে মামলার বাদী অভিযোগ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) এনামুল হক বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মামলা দায়ের করেছেন। দ্রুত আসামীকে গ্রেফতার করা হবে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে বর্তি করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930