ব্রেকিং নিউজঃ

কার্গো ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ২

জেলার কিশোরগঞ্জ উপজেলায় মালবাহী কার্গো ট্রাকের সঙ্গে মরিচ বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিকেলে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সময় রংপুর-জলঢাকা সড়কের উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মাপাড়া নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

এতে পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন পিকআপের আরোহী দুইজন মরিচ ব্যবসায়ী। নিহত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে জানা যায় তার নাম আবুল কালাম আজাদ (৪৬)। তিনি রাজধানীর গুলশান এলাকার শেখ হাসেম আলীর ছেলে। অন্য দুজন আহতের নাম পরিচয় জানা যায় নি। তাদের বয়স চল্লিশের বেশি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রেদনোয়ানুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ শুরু হয়। উল্টে যাওয়া পিকআপের দুই যাত্রী নিচে চাপা পড়ে থাকায় তাদের উদ্ধার করতে প্রায় ঘন্টাখান সময় লেগে যায়। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে পিকআপ চালক ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে কাগোর্টি পাওয়া গেলেও এর চালক ও সহকারীকে দেখা যায়নি। ধারনা করা হচ্ছে তারা ঘটনার পর পালিয়ে গেছেন। তার মতে পিকআপটি ও আরোহীরা সকলে ঢাকার। তারা পাশের জলঢাকা উপজেলার কোনো হাট থেকে মরিচ সংগ্রহ করে ঢাকা নিয়ে যাচ্ছিলেন। আর কাগোর্টি ঢাকা থেকে জলঢাকার দিকে আসছিল।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ জানান, দুপুরের দিকে এই দুর্ঘটনায় হিমেল কার্গো সার্ভিসের (ঢাকা মেট্রো-ট ২২-০৮১৫) কাগোর্টি আটক করা হলেও এর চালক হেলপারকে খুঁজে পাওয়া যায়নি। অপরদিকে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপটি ( ঢাকা মেট্রো-ন-১৯-১০৯৫) ও নিহত চালককে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031