ব্রেকিং নিউজঃ

নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে চিকিৎসাধীন ৬৪ জন

নারায়ণগঞ্জ করোন হাসপাতালে (খানপুর ৩০০ শয্যা হাসপাতাল) ভর্তি হয়ে ৬৪ জন আক্রান্ত রোগী সেবা নিচ্ছেন। শনিবার (২ মে ) বিকেলে এ তথ্য জানান হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়।

এদের সকলেই ভালোর দিকে রয়েছেন এবং তাদের চিকিৎসা সেবা চলছে।

ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় জানান, দুপুর পর্যন্ত আমাদের হাসপাতালে ৬৪ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন, তারা চিকিৎসাধীন রয়েছেন। আমাদের ডাক্তার নার্সসহ সকল স্বাস্থ্যকর্মী তাদের পাশে থেকে চিকিৎসা সেবা প্রদান করছেন। আক্রান্তদের সকলেই এখন ভালো আছেন।

তিনি জানান, এখানে রোগীদের আইসোলেট করে আলাদা আলাদাভাবে রাখা হয়েছে এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা ২৪ ঘন্টাই তাদের চিকিৎসা সেবা দিচ্ছেন। ইনডোর, আউটডোর সবখানেই আমাদের ডাক্তার নার্সরা সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।

নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের মোট কর্মরত রয়েছেন ৩২৯ জন স্বাস্থ্যকর্মী। যার মধ্যে ৩৮ জন ডাক্তার, ১৬৪ জন নার্স এবং ১২৭ জন স্টাফ রয়েছেন। ইতোমধ্যে এ হাসপাতালে সেবা দিতে গিয়ে এখানে ৪৫ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031