ব্রেকিং নিউজঃ

গজারিয়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে চার গাড়ির সংঘর্ষ, নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের ভিটিকান্দি বাস স্ট্যান্ড এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে চারটি গাড়ির সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় নিহত হয়েছে ওই পথচারী। গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিয়েছে চিকিৎসক।

নিহত অজ্ঞাত পথচারী (৫৮)। আহতরা হলেন, মোটরসাইকেল চালক শাহাদাত হোসেন (৩৪), বাস যাত্রী বেলাল হোসেন (৪০), শাকিল দেওয়ান (৩৮) ও শিল্পী আক্তার (৩৫)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, রোববার (১৬ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় দিয়ে রাস্তা পার হচ্ছিলেন এক পথচারী।

এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল ওই পথচারীকে বাঁচাতে গিয়ে গার্ড ব্রেক করে তার উপরে উঠে যায়।

এ সময় মোটরসাইকেলটির পেছন থাকা একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে বামদিকে মোচড় দিয়ে সামনে আগানোর চেষ্টা করলে প্রাইভেটকারটির সম্মুখভাগ এবং পশ্চাৎভাগ যাত্রীবাহী দুটি বাসের সাথে লেগে যায়।

সংঘর্ষের ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়,যাত্রীবাহী বাস দুটিরও ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় পথচারী, মোটরসাইকেল চালক ও বাসের ৩ যাত্রী আহত হয়।

হতাহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। দুর্ঘটনার ফলে মহাসড়কের একপাশে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, নিহতের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক। নিহতের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

May 2026
F S S M T W T
1234567
891011121314
15161718192021
22232425262728
293031