ব্রেকিং নিউজঃ

রাস্তা থেকে তুলে নিয়ে বিধবা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ৪

হোমনায় রাস্তা থেকে তুলে নিয়ে এক বিধবা নারীকে (২০) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় ভিকটিম নিজে সোমবার (২৭ এপ্রিল) হোমনা থানায় একটি মামলা দায়ের করেন। পরে মঙ্গলবার পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ধর্ষণের অভিযোগ আটকরা হলো- সজিব ওরফে ডিজে (২২), রুবেল (২৮), শরিফ মিয়া (২৮), রিপন (২৬)।

হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম, ওসি আবুল কায়েস আকন্দ, ইন্সপেক্টর (তদন্ত) আমিনুর রসুলসহ পুলিশের ফোর্স সোমবার রাতেই অভিযান চালিয়ে উপজেলার কালমিনা এলাকা থেকে ধর্ষণে অভিযুক্তদের গ্রেফতার করেন।

অভিযোগ এবং ভিকটিমের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দেড় বছর আগে ভিকটিমের স্বামী মারা যান। তার এক শিশুপুত্র আছে। গত ২/৩ মাস ধরে ওই নারীকে রাস্তায় একা পেলে রুবেল, শরিফ মিয়া, রিপন ও রফিক বিভিন্ন অশালীন কথাবার্তা এবং টাকার বিনিময়ে কুপ্রস্তাব দিত। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার আগ মুহূর্তে ওই নারী তার শিশু পুত্রের জন্য খাবার কিনতে বাড়ি থেকে বের হন।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আলীপুর স্টিল ব্রিজের পূর্ব পার্শ্বে রাস্তায় পৌঁছলে অভিযুক্তরা তাকে জোর করে একটি সিএনজিতে তুলে সজিবের বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। এরপর তারা পরের দিন সোমবার (২৭ এপ্রিল) ভোর পাঁচটার দিকে তাকে রামপুর জোড়া ব্রিজের ওপর ছেড়ে চলে যায়। পরে ওই নারী বাড়ি গিয়ে তার মাসহ প্রতিবেশীদের ঘটনা জানায়।

হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম ও হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কায়েস আকন্দ বলেন, গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। চার ধর্ষককে আটক করা হয়েছে এবং মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031