ব্রেকিং নিউজঃ

ভোলায় ইলিশা লঞ্চঘাটে সিসি ব্লক ধসে দুই জন নিহত ও একাধিক

ভোলার ইলিশা লঞ্চ ঘাটে মেঘনা নদীতে সিসি ব্লক ধসে গিয়ে ২ নিহত এবং একাধিক এর উপরে আহত হয় বলে জানা যায়।  আজ সোমবার দুপুর ২টা দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্তলে গিয়ে বিস্তারিত জানতে গেলে তারই পাশে থাকা মাছ ব্যবসায়ী মন্জুর আলম নামের  এক ব্যক্তি বলেন,  কিছু দিন যাবত ইলিশা ঘাটের পাশ দিয়ে নদী ভাঙ্গন শুরু হয়,হঠাৎ করে নদীর তীব্র স্রোত এর কারণে সিসি ব্লক ধসে পরে।আর এই সিসি ব্লক ধসে পরার কারণে  আজ বড় একটি দুর্ঘটনা ঘটে।

ঘটনার সময় আমরা দেখতে পাই, নদীর তীরে কয়েকটি নৌকা বাধা থাকে। এবং তারই পাশ দিয়ে কয়েকজন মানুষ হেটে যাচ্ছিলো,এমন সময়  হঠাৎ করে চোখের পলোকে, নদীর পানিতে ব্লকধসে গিয়ে নৌকা এবং নদীর তীরের মানুষ নদীতে ডুবে যায়। পাশে থাকা লোকজন তাদের বাঁচাতে ঘটনা স্তলে ছুটে যায়  ঘটনা কথা শুনে ইলিশা ফারীর ইনচার্জের নেতৃত্ব ইনচার্জ  গোলাম মোস্তফা সহ তার একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হন।

এ বিষয় ভোলা  থানার ভারপ্রাপ্ত ওসি শাহিন ফকির জানান, ঘটনা কথা শুনে আমি সেখানে ছুটে যায় এবং দেখতে পাই ঘটনা স্থলে ২জন মারা যায়। নিহত ব্যক্তির মধ্যে একজন বয়স্ক মহিলা  ও ১০-১২ বছরের একটি শিশু মারা যায়।  কয়জন নদীর পানিতে ডুবে নিখোঁজ আছে তা এখানো জানা যায় নি,তবে তাদের উদ্ধার করতে, ইলিশা ফারীর পুলিশ, এবং নৌ পুলিশ, কোস্ট গার্ডের একটি টিম কাজ করছে বলে ভোলা থানার ওসি শাহিন ফকির জানান।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31