ব্রেকিং নিউজঃ

জেলেদের জালে মিলছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ

ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে জেলেদের জালে মিলছে ঝাঁকে ঝাঁকে রুপালী ইলিশ। এতে ঘাটে ঘাটে বেড়েছে ব্যস্ততা। সরগরম হয়ে উঠছে আড়ৎ। বেড়েছে কেনাবেচা।

অন্য দিকে জেলা মৎস্য বিভাগ বলছে,সম্প্রতি সময়ে সমুদ্র থেকে ইলিশ নদীতে আশা শুরু করছে এজন্য জেলেরা নদীতে ইলিশ পাচ্ছে। তবে আগামীতে জেলেরা আরো বেশি ইলিশ পাবে নদীতে।

বিলম্বে হলেও ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। প্রচুর ইলিশ ধরা পড়ায় মুখে হাঁসি ফুটেছে জেলেদের। মাছ ধরাকে কেন্দ্র করে জমে উঠেছে ইলিশের আড়ৎগুলোও।
গত কিছু দিন থেকে ভোলা মেঘনা,তেতুলিয়া নদী ও সাগর মোহনায় ইলিশ ধরা পড়ছে।

এ অবস্থা থাকলে তাদের বিদ্যমান সংকট দূর হবে। অনেকেই এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। সেগুলো মিটিয়ে দিতে পারবেন।

জেলেরা জানান,যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তাতে করে বিগত সময়ের ক্ষতি কাটিয়ে লাভবান হওয়া যাবে। আড়ৎদাররা মনে করছেন, কয়েকদিন পর আরও বেশি মাছ ধরা পড়বে।

এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ জানান, সমুদ্র থেকে ইলিশ নদীতে আশা শুরু করছে এজন্য জেলেরা নদীতে ইলিশ পাচ্ছে। তবে আগামীতে জেলেরা আরো বেশি ইলিশ পাবে নদীতে।

পিছনে দিন এর ক্ষতি তারা পুষিয়ে আনতে পারবে।আর ইলিশ এর প্রধান প্রজনন মৌসুমএটা বৈজ্ঞানিক ভাবে এ নির্ধারণ করা হয়।ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করেন এই কর্মকর্তা।

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ জানান, ভোলা উৎপাদন ও সরবরাহ অব্যাহত থাকলে জেলেদের সমস্যা সমাধানের পাশাপাশি বাজারে মাছের দামও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31