ব্রেকিং নিউজঃ

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ! নিহত ৪, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিশ্ব রোড মুখী একটি সিএনজি এবং ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘরর্ষে ঘটনাস্থলে ০৪ জন মৃত্যুবরণ করেন এবং ০৪ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোম৪বার (২১ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় ।

নিহতরা হলো জেলার সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদা মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (২৭), একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে মোঃ জিলানী (৮)। বাকি দুইজনের পরিচায় এখানো জানা যায়নি।

আহতরা হলেন ০১। মোঃ নাজমুল(৪৫), পিতা- সিরাজুল ইসলাম, ০২। শাহানা (৩০), স্বামী- নাজমুল, ০৩। তারিন (০২) পিতা- নাজমুল, সর্বসাং- বরইবাড়ী, থানা- সরাইল, জেলা ব্রাহ্মণবাড়িয়া এদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। ৪। নাম- অজ্ঞাত পুরুষ (৩৫), পিতা- অজ্ঞাত, সাং- থানা ও জেলা-অজ্ঞাত আশুগঞ্জ মেডিল্যাব হসপিটাল চিকিৎসাধীন আছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে ঢাকামূখী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ম-২৭-৮২৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজন সহ এক শিশু মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় মিলেছে অপর দুইজনের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

দুর্ঘটনায় কবলিত সিএনজি ও কাভার্ড ভ্যান,যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ম-১৭-৮২৩৭০ ও ৪ জনের মৃতদেহ খাটিহাতা হাইওয়ে পুলিশ হেফাজতে আছে।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930