ব্রেকিং নিউজঃ

অর্থমন্ত্রীর জন্য ভোট চাইলেন ওসি!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন আলোচনা সভায় আয়োজন করে।

সভায় নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন অর্থমন্ত্রী ও নাঙ্গলকোটের সংসদ সদস্য আ হ ম মোস্তফা কামালকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করতে নাঙ্গলকোটের মানুষের প্রতি মিনতি জানান। ওসি ফারুক হোসেন তার বক্তব্যে বলেন, ‘নাঙ্গলকোট উপজেলার মানুষ গণহারে গণমানুষের মতো করে উনাকে আবার নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিনতি।

অর্থমন্ত্রী মহোদয় নাঙ্গলকোটে এত বেশি উন্নয়ন করেছেন; আমি যদি পূর্বের ইতিহাস শুনি- নাঙ্গলকোটে অনেক জায়গায় রাস্তা-ঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না।

তিনি যখন আসলেন আপনাদের মন জয় করলেন; এখন আপনাদের সেই উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন, তিনি আপনাদের জন্যই করেছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31