ব্রেকিং নিউজঃ

ধানমন্ডিতে ভবনের ছাদে শিক্ষার্থী ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতাৱ

রাজধানীর ধানমন্ডি-১৫ নম্বরে শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতাৱ করেছে পুলিশ। গ্রেফতাৱ আসামির নাম মাহাদী হাসান জারিফ (২৫)। তাকে বরিশাল থেকে গ্রেফতাৱ কৱা  হয়েছে।

আজ শুক্রবার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩ জুলাই সন্ধ্যায় ধানমন্ডি ১৫ নম্বরে একটি ভবনে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর অভিযুক্তদের আসামি করে ভুক্তভোগীর বাবা মামলা করেন। আশেপাশের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় আসামি।

ওসি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বরিশালের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মাহাদী হাসান জারিফকে গ্রেফতাৱ কৱা হয়। তাকে বরিশাল থেকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে ৩ জুলাই সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম।

তিনি বলেন, ধর্ষণের শিকার ওই ছাত্রী নিজে থানায় এসে অভিযোগ করেছেন। আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি চিকিৎসার জন্য।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

September 2026
F S S M T W T
 123
45678910
11121314151617
18192021222324
252627282930