ব্রেকিং নিউজঃ

ভোলা-২ আসনের সংসদ সদস্যকে হত্যার হুমকী

ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকীর প্রতিবাদে বিক্ষোভ সামবেশ করেছেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এসময় তারা দোষী বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সর্দারকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আজ সোমবার বেলা ১১ টার দিকে বোহানউদ্দিন এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

সমাবেশ শেষে একই দাবিতে ২ টার দিকে উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবুল কামাল আজাদ, দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ জাকির

হোসেন তালুকদার, নির্বাহী সদস্য ও মোঃ মঞ্জুরুল আলম খান, বোরহনাউদ্দিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উপজেলা মোহাম্মদ আলী হিরা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, গত ২ জুন শুক্রবার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিনের ছেলে রোহান সর্দার ও তার কয়েকজন সঙ্গী স্থানীয় নূরমিয়ার হাট এলাকায় মোটরসাইকেল নিয়ে হকিস্টিক ও কাঠিছোঠা নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে তুলে দেয়। এ ঘটনার

পরে আলাউদ্দিন তার ছেলেকে ছাড়াতে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলকে বললে সে সন্ত্রাসীদের পক্ষে সুপারিশ না করায় ক্ষিপ্ত হয় ইউপি চেয়ারম্যান।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সে সামাজিক যোযোগ
মাধ্যমে এক ব্যক্তির সাথে ভিডিও কলে সংসদ সদস্যকে একটাই দিগে হত্যা করবে বলে। যার ভিডিও গতকাল সন্ধ্যায় দিকে ফেসবুকে ভাইরাল হলে বোরহানউদ্দিন উপজেলার ছাত্র লীগের সভাপতি হাসান মুন্নাকে
একটি মামলা দায়ের করেন ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। তাই দোষী ইউপি চেয়ারম্যানকে দ্রুত গ্রেফতার কের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। আগামী ২৪ মধ্যে তাকে গ্রেফতারের দাবিও করেন তারা।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031