ব্রেকিং নিউজঃ

মনে পড়ে তোমায় চরফ্যাশন শাহনাজ পারুল

মনে পড়ে তোমায় চরফ্যাশন
ভীষণ.. মনে পড়ে তোমায়!

তোমার বুকের মাঝে আছে আমার
মায়ের স্নেহের মতো স্নিগ্ধ মাখা
গ্রাম এওয়াজপুর !

মনে পড়ে তোমায়… এওয়াজপুর
মনে পড়ে তোমার… মেঘলা দুপুর

কার্তিকের ধানের ভোরের কুয়াশা
ভেজা মুগ্ধ মাখা এওয়াজপুর গ্রাম

আমার তুচ্ছ মনের ভালোবাসা
তোমায় সমর্পণ করিলাম!

আজ বড় ইচ্ছে করে….
তোমার কাছে যেতে

তোমার গাছের ছায়ায় বসে
তোমার জলে সাঁতার কাটতে

বৈশাখে কালবৈশাখী ঝড়ে
আম কুড়াতে…

আমার চির অনিন্দ্য সুন্দর
গ্রাম এওয়াজপুর….

এখনও কানে ভেসে আসে তোমার
ভোরের পাখিদের কিচিরমিচির শব্দ

আরো ভেসে আসে তোমার
ঝিঁঝিঁ পোকার ডাক!

তোমার আউশ ক্ষেতের মধ্যে
লুকোচুরি খেলা…

তোমার বর্ষার থৈ থৈ কাঁদা বৃষ্টির সাধে
এখনও ফিরে যাই আমার
হারানো শৈশবে!

আমার চির যৌবনা শ্যামল কন্যা
এওয়াজপুর….

বসন্তে যখন ফুলে ফুলে রং ছড়ায়
তোমার বনবীথিকায়…

সেই রং নিয়ে প্রজাপতি রং ছড়ায়
নীলগগনে …

তখন ইচ্ছে হয়….
তোমায় ভালোবেসে অভিসারে
জড়িয়ে রাখি হৃদয়ের অঙ্গনে!

তোমার বুক জুড়ানো দক্ষিণা
শীতল বাতাসে ….

এখনও…. আমাকে
পাগল করে দেয় !

বর্ষার প্রথম জলকণায় যখন
নতুন করে ভরে ওঠে শস্যক্ষেত

তখন তোমার ফসলের মাতাল
গন্ধে ভরে উঠে হৃদয়!

তোমার খাল ভর্তি কলমি ফুল
এখনও আমাকে ডেকে ডেকে যায়!

আমার চির সবুজ গ্রাম এওয়াজপুর ..

জলভরা আষাঢ়ের পানিতে যখন
তোমার খাল-বিল থই থই করে

তোমার ঘাসের বুকে জমা সূচিশিল্পের
মত শিশির বিন্দু কতই না সুন্দর!

তোমার সবুজ প্রান্তে এত সৌন্দর্যের
অপরূপ ক্লান্তি যখন দেখি তোমার মাঝে!

তোমায় নিয়ে আমি কি আর তখন
না লিখতে পারি?

মনে প্রাণে আজও আমি তোমায় ভালোবাসি।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031