ভোলায় বিএনপি নিহত দুই নেতা এর রুহের মাগফেরাত কামনায়, দোয়া মোনাজাত ও শোকসভা
ভোলায় পুলিশ বিএনপি সংঘর্ষে বিএনপি দুই নেতা নিহত হয় তাদের রুহের মাগফেরাত কামনায়, শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজ বিকালে জেলা বিএনপির কার্যলয়ে ভোলা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজন এ শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
ভোলা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী এ্যাডভোকেট সাজেদা আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।
এসময় বিশেষঅতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ভোলা-৪ আসনের সাংসদ সদস্য নাজিমুদ্দিন আলম,ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হায়দার আলী লেলিন, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সাধারণ সম্পাদক শাহাজাদী ইয়াসমিন সহ জেলা মহিলা দলের নেতা কর্মীরা।
উল্লেখ্য গত ৩১ জুলাই বিএনপি কেন্দ্রীয় কর্মসুচির আওতায় ভোলায় বিএনপি বিক্ষোভ এ পুলিশ বিএনপি সংঘর্ষে হয়।
এসময়ে গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হয়। পরে গুলি বৃদ্ধ চিকিৎসা দিন অবস্থায় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও নিহত হয়।
