ছেড়ে দাও যদি মিজানুর রহমান মিজান
ছেড়ে দাও যদি
আমি হব নদী
যেখানে থাকবে শুধু ঢেউ,
ঢেউয়ের সাথে বলব
মনের যত কথা
সঙ্গী বলে কেউ তো
আর থাকবেনারে হেথা।
পাষান মনের থেকে
আমার নদীই ভালো
সদাই থাকে আমার
আঁখি ছলছল।
নদীর সাথেই এখন
আমার বসবাস
নিজেকে নিজেই যেন
করি উপহাস।
যে নদী দেখে সবাই
উপভোগ করে
আমার নদী কেউ দেখেনারে।
©️ পান্ডুলিপি সংরক্ষিত।
