পাবনায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার
পাবনায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার শিশু মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামে এ ঘটনা ঘটেছে। পাবনা থানায় মামলা দায়ের হয়েছে।
পাবনা থানার উপ-পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা মহেয়মেনুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা মামলা দায়ের করেছে। শুক্রবার ধরবিলা গ্রাম থেকে ধর্ষক আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার শিশু মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মেয়েটির জবানবন্ধি নেয়া হয়েছে। সে ঘটনার বর্ণনা করেছে। আদালতের মাধ্যমে গ্রেতারকৃত ধর্ষককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী শিশুটি মেয়েটি বাড়ির পাশে খেলছিল। এসময় একই এলাকার ভ্যানচালক মোঃ আব্দুর রহমান খেলনা দেয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিকের আঙ্গিনায় ডেকে নিয়ে যায় এবং ক্লিনিকের বাথরুমে শিশুটিকে ধর্ষণ করে।
এই ঘটনায় পাবনার মানবাধীকার কর্মী মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার বলেন, এই ধরনের ঘটনা থামানো যাচ্ছেনা। ধর্ষক আইনের ফাকদিয়ে বের হয়ে আসছে। আইন কঠোর করতে হবে। যাতে এই ধরনের কাজ করতে সাহস কেউ না করে। তিনি ধর্ষকের কঠিন শাস্তির দাবি করেন।
