ব্রেকিং নিউজঃ

ভুলিতে পারিনি আজও আমি মিজানুর রহমান মিজান

ভুলিতে পারিনি আজও আমি।
হৃদয় গহীনে হচ্ছে
অবিরত রক্তক্ষরণ।
তোমার অনাকাঙ্খিত অকাল মৃত্যুতে
কতো ক্ষোভ, ঘৃণা , বিক্ষোভ, বিদ্রোহ
দু’চোখের কোণে, উত্তপ্ত রাজপথ।
আজও অশ্রু সিক্ত ভেজা ভারী লোনা জল
আমি আজও ৪৬ বছর ধরেই বয়ে বেড়াচ্ছি।
আজও উঠেনি উত্তাল উর্মি
বঙ্গোপসাগরে
শুধুই তোমার বিহনে।
থেমে গেছে কতো
মনমাতানো আনন্দ উল্লাস
কতো কোলাহল।
ঘাতকের বুলেটের আঘাতে
তোমার বিদীর্ণ বুকের গহীনে রক্ত ক্ষরণ
ঠিক যেনো লাল সবুজের পতাকার
স্বপ্নদ্রষ্টা রূপকথারের অবিরত রক্ত ক্ষরণ।
ভুলিতে পারিনি আজও আমি।

পাণ্ডুলিপি সংরক্ষিত।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930